• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪”-এর জন্য ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ৮:০২
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ৮:০২

96666696

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০২৪”-এর জন্য ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত

প্রতিকী ছবি
জনতার আওয়াজ ডেস্ক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০২৪ সালের “বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার” প্রদানের জন্য ৭টি শ্রেণিতে মোট ২১টি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে। পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ ও সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

‘ক’ শ্রেণিতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান পেয়েছে লালমনিরহাটের দলগ্রাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর এবং ঝিনাইদহ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ।

‘খ’ শ্রেণিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হয়েছে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে কুষ্টিয়া জেলা পরিষদ ও রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

‘গ’ শ্রেণিতে ব্যক্তিগত বৃক্ষরোপণে প্রথম হয়েছেন টাঙ্গাইলের মিজ দিলরুবা রহমান। দ্বিতীয় হয়েছেন চট্টগ্রামের মুহাম্মদ ইউসুফ এবং তৃতীয় হয়েছেন লালমনিরহাটের মোছা. হাছিনা আখতার।

‘ঘ’ শ্রেণিতে ব্যক্তিমালিকানাধীন নার্সারির মধ্যে প্রথম স্থান অর্জন করেছে রংপুরের সোহেল নার্সারি। দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে মুন্সীগঞ্জের জননী গার্ডেন সেন্টার এবং টাঙ্গাইলের মৌ নার্সারি।

ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ‘ঙ’ শ্রেণিতে সৃজিত ছাদবাগানের জন্য প্রথম হয়েছে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়। দ্বিতীয় হয়েছেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দেলোয়ার হোসেন ও সাবিনা ইয়াসমিন। তৃতীয় হয়েছেন চট্টগ্রামের মিজ নাছুহা সাদাফ।

‘চ’ শ্রেণিতে বন বিভাগের উদ্যোগে সৃজিত বাগানের মধ্যে প্রথম হয়েছে চট্টগ্রাম উত্তর বন বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়েছে যথাক্রমে নোয়াখালীর উপকূলীয় বন বিভাগ এবং যশোরের সামাজিক বন বিভাগ।

‘ছ’ শ্রেণিতে বৃক্ষ-সম্পর্কিত গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রথম হয়েছেন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রাম। দ্বিতীয় হয়েছেন বন অধিদপ্তরের রিমস ইউনিট, ঢাকা এবং তৃতীয় হয়েছেন ফরেস্টার মো. তৌহিদুর রহমান।

পুরস্কারপ্রাপ্তদের প্রত্যেককে ১টি করে সনদ, ১টি ক্রেস্ট এবং ১ম, ২য় ও ৩য় স্থান অনুযায়ী যথাক্রমে ১ লক্ষ, ৭৫ হাজার ও ৫০ হাজার টাকা অ্যাকাউন্ট পে-ই চেকের মাধ্যমে প্রদান করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com