• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভারতীয় ব্যবসায়ীদের সিলেটে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৬
আপডেট: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৬

96000124

ভারতীয় ব্যবসায়ীদের সিলেটে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সিলেটের ভারতীয় সহকারী হাই কমিশনারের বৈঠক। শনিবার বিকেলে সিলেটের সার্কিট হাউসে। ছবি: খবরের কাগজ
ভারতীয় ব্যবসায়ীদের সিলেটে বিনিয়োগে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিলেটের ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাসের সঙ্গে বৈঠককালে বাণিজ্যমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে সিলেট অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্য সম্প্রসারণ ও শিল্প উন্নয়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন। সিলেট সীমান্তের স্থলবন্দরগুলোর মাধ্যমে আমদানি-রপ্তানি বৃদ্ধি এবং বিদ্যমান ব্যবসায়িক বাধাগুলো দূরীকরণ, বাংলাদেশের পাটজাত পণ্য ও বস্ত্র শিল্পের প্রসারে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধি এবং কারিগরি সহযোগিতার নতুন সম্ভাবনা, সিলেটের শিল্পনগরীগুলোতে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগের বিষয়ে কথা বলা হয়।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গণমাধ্যমকে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। বিশেষ করে বাণিজ্য ও শিল্প খাতে এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উভয় দেশ নিরলস কাজ করছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের অর্থনৈতিক উন্নয়নে এই আলোচনা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে। অন্যদিকে, ভারতীয় সহকারী হাই-কমিশনার অনিরুদ্ধ দাস দুই দেশের অর্থনৈতিক বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি সিলেটের সার্বিক উন্নয়নে ভারত সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।

বৈঠকের সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com