• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভাষা শিখে বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের

প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৯:৪০
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৯:৪০

96333332015

ভাষা শিখে বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। এ উদ্যোগের আওতায় সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমা সনদধারীদের কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানো হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের আওতাধীন ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং জাপানের প্রতিষ্ঠান টাউন লাইফ জাপান লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে জাপানের শ্রমবাজার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে এই বিষয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা জাপানের সঙ্গে বহুমুখী উদ্যোগ নিয়েছি। এ ক্ষেত্রে জাপানি ভাষাশিক্ষাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে সরকার। বাংলাদেশে এসে জাপানি শিক্ষকদের ভাষা প্রশিক্ষণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। পাশাপাশি নিয়মতান্ত্রিক জটিলতা নিরসন করে তাদের ভিসা প্রক্রিয়া ও আবাসন ব্যবস্থা কীভাবে সহজ করা যায়, সে বিষয়েও সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, সরকার বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের জন্য নতুন শ্রমবাজার উন্মুক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলোর সক্ষমতা বাড়ানোর কাজও চলমান রয়েছে।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সিভিল, ইলেকট্রিক্যাল ও আর্কিটেকচার বিষয়ে ডিপ্লোমাধারীদের কর্মসংস্থান ভিসায় জাপানে পাঠানো হবে। নির্বাচিত প্রার্থীদের ভাষা ও কারিগরি প্রশিক্ষণ থেকে শুরু করে জাপানে প্রবেশ পর্যন্ত যাবতীয় ব্যয় বহন করবে জাপানের প্রতিষ্ঠানটি। পাশাপাশি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ল্যাব উন্নয়ন ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম সরবরাহেও সরাসরি সহায়তা করবে তারা। জাপানে যোগদানের পর নির্বাচিত প্রকৌশলীরা মাসিক বেতনের পাশাপাশি অতিরিক্ত কর্মঘণ্টার ভাতা ও বোনাস সুবিধা পাবেন।

ইতোমধ্যে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জাপানি ভাষা শিক্ষাক্রম প্রায় শেষ হয়েছে। বর্তমানে দ্বিতীয় ব্যাচের শিক্ষাক্রম চলছে। জাপানি ভাষা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীরা পর্যায়ক্রমে জাপানে কাজের সুযোগ পাবেন। এরই মধ্যে প্রথম ব্যাচের চাকরি নিশ্চিত হয়েছে। তারা আগামী অক্টোবরের মধ্যে জাপানে নিজ নিজ কর্মস্থলে যোগ দেবেন। বাকি নির্বাচিত প্রার্থীরা আগামী বছরের জানুয়ারির মধ্যে জাপানে প্রবেশ করবেন বলে সভায় জানানো হয়।

সভায় টাউন লাইফ জাপান লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তোমিজাওয়া কাজুনোরি, শাখা ব্যবস্থাপক ওকাদা ইয়োহেই এবং মন্ত্রণালয় ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com