• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভুলকে অপরাধ গণ্য করা ঠিক হবে না

প্রকাশ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৮:৪৭
আপডেট: রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ৮:৪৭

Capture 9

ভুলকে অপরাধ গণ্য করা ঠিক হবে না

বাবার প্রসঙ্গ উঠলে তাঁর একটা কথা গর্ব করে বলি, তিনি আমাদের ভুল করার অধিকারসহ স্বাধীনতা দিয়েছিলেন। ভুল করার সুযোগ না থাকলে স্বাধীনতার পূর্ণতা আসে না। ইংরেজ কবি আলেক্সান্ডার পোপের কবিতার যে পঙ্‌ক্তিটি প্রবাদে পরিণত হয়েছে, তা কারও অজানা নয় ‘টু আর ইজ হিউম্যান; টু ফরগিভ, ডিভাইন’। বাংলা করে বলা যায়, মানুষ মাত্রই ভুল করে; ক্ষমা হলো স্বর্গীয় (বা ঐশ্বরিক)।

ওপরের কথাগুলো যে প্রথম আলোর ফেসবুক পেজে একটি পোস্টের ছবি ও উদ্ধৃতির অসংগতিকে ঘিরে দুই দিন ধরে যেসব ঘটনা ঘটেছে সে প্রসঙ্গেই তোলা হলো, আশা করি তা পাঠক বুঝতে পারছেন। ঘটনাটি ভুল না অপরাধ, সে বিষয়ে সংশয়ের তেমন অবকাশ আছে বলে মনে হয় না; কারণ, অন্য কেউ দোষ ধরার আগেই ত্রুটিটি নজরে আসায় তারাই তা প্রত্যাহার করে নেয়, ভুল স্বীকার করে, দুঃখও প্রকাশ করে।

এরপরও পুরো ঘটনাকে অপরাধের পর্যায়ে গণ্য করতে গেলে পরবর্তী কার্যক্রম জবরদস্তিমূলক হওয়ার সম্ভাবনাই বেশি। এ ক্ষেত্রে তা-ই ঘটছে বলে মনে হচ্ছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com