• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ভোট বেশি দেখালে কঠোর ব্যবস্থা নেবো: ইসি আলমগীর

প্রকাশ: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৯:২৩
আপডেট: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪ ৯:২৩

9785896 23

ভোট বেশি দেখালে কঠোর ব্যবস্থা নেবো: ইসি আলমগীর

জনতার আওয়াজ ডেস্ক

আগামীকাল বুধবার (২৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের ভোটগ্রহণে কেউ ভোট বেশি দেখালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

মঙ্গলবার (২৮ মে) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দুপুরের পর ভোট বেশি পড়ে কেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, এক শতাংশ ভোট পড়লেও কোনো অসুবিধা নেই। ভোটার যা আসবে তাই। আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসেন একজনই দেখাতে হবে। ৫০ জন আসলে ৫০ জনই দেখাতে হবে। কেউ যদি বেশি দেখায় আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।

মো. আলমগীর বলেন, কেউ যদি শৃঙ্খলা বিরোধী কাজ করে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। ঘূর্ণিঝড়ের কারণে যে উপজেলাগুলোয় নির্বাচন বন্ধ আছে সেগুলোর ভোট কবে হবে তা আবহাওয়া ও স্থানীয় প্রশাসনের মতামতের ওপর বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী ৫ জুন চতুর্থ ধাপে ভোট আছে, সেদিনও হতে পারে। এক্ষেত্রে স্থানীয় প্রশাসন মতামতের ওপর নির্ভর করবে। স্থানীয় প্রশাসন যদি এখনো বলে যে নির্বাচন করা সম্ভব নয়, সেখানে নির্বাচন বন্ধ কর দেওয়া হবে।

আরেক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, আইন-শৃঙ্খলায় কোনো প্রভাব পড়বে না। কেননা, প্রথম ও দ্বিতীয় ধাপের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য আরও বেশি নিয়োগ করা হয়েছে। তবে ভোটার উপস্থিতি কেমন তা আবহাওয়ার ওপর নির্ভর করবে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি-না সেটা বলা কঠিন। কোনো জায়গায় কত এফেক্ট পড়েছে সেটা বলা যাচ্ছে না।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বড় ধরনের কোনো ঘটনা ঘটবে বলে আমরা মনে করি না। কেননা, আইনশৃঙ্খলা বাহিনী বেশি নিয়োগ করা আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com