• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মনে হচ্ছে, খুব একটা কঠিন সময় আসছে : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ২:৩৬
আপডেট: বুধবার, ১৬ আগস্ট, ২০২৩ ২:৩৬

96696 3

মনে হচ্ছে, খুব একটা কঠিন সময় আসছে : পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
বাংলাদেশের বর্তমান অবস্থাকে ১৯৭৫ সালের আগস্টের সঙ্গে তুলনা করে সবাইকে সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর মৃত্যুর আগে আমরা যে ধরনের অবস্থা দেখেছিলাম, মনে হয় এখনো সেই ধরনের অবস্থা সৃষ্টি করার জন্য কেউ কেউ উঠেপড়ে লেগেছে। মনে হচ্ছে খুব একটা কঠিন সময় আসছে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শোক দিবস নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকা-ের আগে দেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়। জিনিসপত্রের দাম বাড়ে। একটার পর একটা অস্থিরতা সৃষ্টি হয়। বহুলোকে বাংলাদেশে আনাগোনা করে। কিসিঞ্জার সাহেবও (সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার) ঢাকা শহরে ঘুরে যান। ১৯৭৫ এবং বর্তমান বাংলাদেশের বিষয়ে তিনি বলেন, আজকের বাংলাদেশের মধ্যে সে ধরনের একটা অস্থিতিশীলতা দেখি।

একটা সাদৃশ্য দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক বছরে বাংলাদেশে বিরাট পরিবর্তন এনেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিশেষ করে আমরা যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছি, তারা হচ্ছি প্রথম ডিফেন্ডার। আমাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। এখন বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে। তখন একটি বাসন্তী হয়েছে। এখন শত শত বাসন্তীর খবর আমরা পাচ্ছি। কিন্তু আমার খুব দুঃখ হয়, এসব অপপ্রচারের যথেষ্ট উত্তর আমরা এখনো দিতে পারি না। অপপ্রচারগুলো বন্ধ করতে হবে। অপপ্রচার বন্ধে এখনো দুর্বলতা রয়েছে জানিয়ে মন্ত্রী মোমেন বলেন, আমাদের কোথাও দুর্বলতা রয়েছে। আমাকে বলা হয়েছে, প্রযুক্তিগত দুর্বলতা নাই। তবুও কোথায় জানি অসুবিধা আছে। এগুলো আমাদের খতিয়ে দেখতে হবে। আমাদের সময়টা বড় কঠিন। আমার সব সহকর্মীদের স্বেচ্ছায় এসব নিয়ে ভাবতে হবে। আমরা পঁচাত্তরের পুনরাবৃত্তি চাই না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com