• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মায়ের আগে মেয়ে চলে গেলেন আঁখি জাহান

প্রকাশ: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ২:২৩
আপডেট: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪ ২:২৩

9603

মায়ের আগে মেয়ে চলে গেলেন আঁখি জাহান

সত্তর-আশির দশকের নানা চলচ্চিত্রে উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন প্রখ্যাত চলচিত্র অভিনেত্রী জাহানারা ভূইয়া গত ৬ বছর ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন গত ২০১৯ সালে একটানা ১৪ মাস মিনিসোটা শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তিনি বেঁচে থাকলেও তার একমাত্র কন্যা আঁখি জাহান গতকাল ১ জুলাই ২০২৪ সোমবার দিবাগত রাত ১১ টা ৫৫ মিনিটে মৃত্যু বরণ করছেন। মৃত্যুর সময় স্বামী সাবেক কাউন্সিলর এবং বিএনপির জনপ্রিয় নেতা আনোয়ারুজ্জামান আনোয়ার সহ ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার পিতা প্রখ্যাত পরিচালক সিরাজুল ইসলাম ভূইয়া অনেক আগেই মারা গেছেন। আখিঁ জাহান এর একমাত্র ভাই মায়ের সাথে আমেরিকা থাকেন। তার স্বামী আনোয়ারুজ্জামান আনোয়ার এক সময় কৃতি ফুটবলার ছিলেন। পরবর্তীতে রাজনীতিতে এসে বিএনপির রাজনীতিতে যুক্ত হোন।তিনি বৃহত্তর তেজগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন এবং সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ছিলেন। সাবেক ৪০ বর্তমান ২৭ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ছিলেন। আর এই কারনে হাজার-হাজার মানুষের সাথে আঁখি জাহান এর পরিচয় ঘটে।তিনিও এক সময় মহিলা দল,তেজগাঁও থানার সহ সভাপতি ছিলেন। অসাধারণ বড় মনের মানুষ ছিলেন ভাবি। তার কাছে বিপদে পড়ে কেউ পৌঁছাতে পারলে সে নিরাশ হয়ে ফিরে আসেনি।আমার জীবনেও বহুবার ভাবির হাতের খাবার খাওয়ার সুযোগ হয়েছে। তিনি এতো অল্প সময়ে চলে যাবেন বুঝতে পারিনি। ভাবি সব সময় হাসিখুশি থাকতেন। আমরা এতো বিরক্ত করেছি ভাবিকে রাগ হতে দেখিনি কখনো। এছাড়া বিএনপির রাজনীতির কারনে বড় ভাই আনোরুজ্জামান আনোয়ার এর বিরুদ্ধে মামলা,হামলা লেগেই ছিল। বিগত ১৫ বছর ভাই কে ২ মাসও ঠিকঠাক কাছে পায়নি।তবুও তিনি তার দুই সন্তানকে মানুষের মতো মানুষ করেছেন। বিগত ৬/৭ বছর ভাবি ভেঙে পড়েছিলেন মা এর অসুস্থতা আর স্বামীর জীববে অনিশ্চয়তা ভিতরে ভিতরে হয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। খুব খুব চাপা স্বভাবের ছিলেন সেজন্য তার মনের কষ্ট বুঝে উঠতে পারার আগে তিনি না ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুর খবরে পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার সহ বৃহত্তর তেজগাঁও থানা এলাকা,চাঁদপুর মতলব উত্তর সহ অনেক জায়গায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠন এর পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। শেষবার দেখার জন্য পূর্ব রাজাবাজার তার বাসভবনে হাজার হাজার মানুষ উপস্থিত হচ্ছে। আজ বাদ আসর পূর্ব রাজাবাজার জামে মসজিদে মরহুমার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
আল্লাহ তায়ালা তাকে জান্নাত দান করুন এবং জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন ।

মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার সমিতি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com