• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬ ৮:৩৬
আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬ ৮:৩৬

96665985

মেধা বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
নিজের মেধা বিকাশ ও আত্মপ্রকাশের জন্য খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

শনিবার (৯ মে) সকালে রাজশাহী মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা-য় আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেন, দেশের স্বনামধন্য ও বরেণ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা অন্যতম। ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আরও দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জন করে রাজশাহীর সুনাম বৃদ্ধি করতে পারে।

তিনি আরও বলেন, সারা বিশ্বে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীরা ভালো ফল করছে। মসজিদে তেলাওয়াতও মানুষের হৃদয় স্পর্শ করে। শিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তুলে পরিবার ও জাতির সামনে বিকশিত হতে হবে।

মন্ত্রী বলেন, রাজশাহীর সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া আমার দায়িত্ব। মদীনাতুল উলুম কামিল মাদ্রাসা যেন সবার শীর্ষে থাকে, সে লক্ষ্যে কাজ করব। এ সময় তিনি প্রতিষ্ঠানটি জাতীয়করণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এবং সেখানে একটি ১১ তলা ভবন নির্মাণের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

তিনি শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রশংসা করে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানান। পাশাপাশি বাড়ির আশপাশের খালি জায়গায় ওষুধি ও ফলজ গাছ লাগানোর পরামর্শ দেন।

রাজশাহী মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মো. হাশমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. ওসমান গনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মদীনাতুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. মোকাদ্দাসুল ইসলাম বক্তৃতা করেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার এবং পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com