• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

যেখানেই লুকিয়ে থাক না কেন জঙ্গিদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০০
আপডেট: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ৮:০০

966235874

যেখানেই লুকিয়ে থাক না কেন জঙ্গিদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যেখানেই লুকিয়ে থাক না কেন জঙ্গিদের ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘শুধু দক্ষিনাঞ্চলে নয় সারা বাংলাদেশে তারা যেখানেই থাকুক না কেন আমাদের পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা অত্যন্ত দক্ষতার সহিত কার্যকর ভূমিকা নিচ্ছে। সুতরাং তারা যেখানেই লুকিয়ে থাকুকু না কেন আইনের আওতায় তারা আসবেই, কোনো ছাড় দেওয়া হবে না।’

বৃহষ্পতিবার (২৩ ফেব্রয়ারি) বেলা সাড়ে ১২ টায় বরিশাল জেলার মুলাদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন যখন নির্বাচন ঘোষণা করবেন, তখন পুলিশ তাদের অধীনে থাকবেন। তারা শুধু পুলিশ নয়, নিরাপত্তা বাহিনী যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন সেগুলো সবই নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করবেন। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন যেভাবে চায় তারা সেভাবেই জনগনকে সার্ভিস দিবে।’

জঙ্গি তৎপরতার দক্ষিনাঞ্চলের কয়েকজনের সম্পৃক্ত থাকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শুধু দক্ষিণাঞ্চল নয় সিলেটেও কয়েকজনের নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর।’

নুতন নির্মিত থানা ভবনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘মুলাদি থানার মতো একই ডিজাইনে দেশে ১০১ টি থানা তৈরি করা হচ্ছে, এসব থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সকল সুযোগ সুবিধা এই থানায় থাকবে। এখানে নারী—শিশুসহ সকল মানুষ আইনি সেবা নিশ্চিত করা হবে।’

এসময় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান—এমপির সাথে বরিশাল—২ আসনের সংসদ সদস্য শাহে আলম তালুকদার, বরিশাল—৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, বরিশাল—৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য নাসরিন জাহান রত্না, সংরক্ষিত নারী আসন—২৮ আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর সাদেকুল আরেফিন, বরিশালের বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম—বিপিএম(বার), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট কে. এম জাহাঙ্গীরসহ পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন।

বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানান, ৬ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার টাকার প্রকল্পমূল্যে ২০১৭ সালে ৬ তলা ভিতের ৪ তলা মুলাদী থানার কাজ শুরু হয়। যেখানে নারী ও পুরুষ ব্যারাক, ডাইনিং রুম, রান্নাঘর, মালখানা, অফিস রুম, ম্যাগজিন রুম,
হাজতখান, ওয়েটিংরুমসহ বিভিন্ন সুবিধা রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com