• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন

প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৭
আপডেট: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৭

963336963

রাজধানীতে বিশ্ব চিন্তা দিবস উদযাপন

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি

বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েলের যুগ্ম জন্ম দিবস ২২ ফেব্রুয়ারি। বিশ্বব্যাপী গাইড সদস্যরা তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য প্রতিবছর একটি থিম নিয়ে ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপন করেন। এবার দিবস‌টির প্রতিপাদ‌্য থিম ছিল- ‘আমাদের বন্ধুত্ব’ বা (Our Friendship)।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ‌্যায় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয় ও রাজধানী অঞ্চলের যৌথ উদ্যোগে গাইড হাউজ, নিউ বেইলি রোড, জাতীয় কার্যালয়ের অডিটোরিয়ামে ‘বিশ্ব চিন্তা দিবস ২০২৬’ উদযাপন করা হয়। অনুষ্ঠানে সভাপ‌তিত্ব করেন সংগঠন‌টির জাতীয় ক‌মিশনার ও প্রশিক্ষণ ক‌মিনার কাজী জেবুন্নেছা বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব‌্য রাখেন, রাজধানী অঞ্চলের আঞ্চ‌লিক ক‌মিশনার রওশন ইসলাম। শুভেচ্ছা বক্তব‌্য রাখেন, ডেপু‌টি জাতীয় ক‌মিশনার প্রফেসর ড. ইয়াস‌মিন আহমেদ।

সভাপ‌তির বক্তব্যে কাজী জেবু‌ন্নেছা বেগম বলেন, গার্ল গাইডস অ্যাসোসিয়েশন মানুষকে আদর্শ করে তুলে। নারীর শ‌ক্তি এবং এগিয়ে যাওয়ার সি‌ড়িকে মজবুত করে। সমাজে নারীরা নানা কারণে অবহেলার শিকার হচ্ছে। সব বৈষম‌্য এবং বাধা উপেক্ষা করে নারীদের এগিয়ে যেতে হবে। অধিকার আদায়ে আত্ম‌বিশ্বাসের সঙ্গে লড়ে যেতে হবে।

রওশন ইসলাম বলেন, সুন্দর চিন্তা মানুষকে সুস্থ রাখে। খারাপ চিন্তা অসুস্থ করে তোলে। তাই সুস্থ থাকার জন্য সবাইকে সুন্দর কিছু নিয়েই চিন্তা করতে হবে। সবার মঙ্গলে একে অপরের পাশে থাকতে হবে, তবে সুন্দর এক‌টি দেশ হবে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড ও রেঞ্জাররা সংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করে। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং অধিদপ্তর, শিক্ষাবোর্ড, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হলদে পাখি, গাইড, রেঞ্জার, গাইডার, গাইড সদস্য ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যসহ প্রায় ৫০০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ দিবসের প্রাথমিক লক্ষ্য হলো স্বাধীনভাবে নারীদের চিন্তা করতে দেওয়া, বিভিন্ন আলোচনায় অংশ নেওয়া এবং বৈশ্বিক নানা সমস্যার সমাধানে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। আর এসব কাজে সবাইকে উদ্বুদ্ধ করতে সহায়তা করে গার্লস স্কাউট।

জাতীয় কমিশনারের প্রদত্ত বাণী পাঠ, প্রতিজ্ঞা নবায়ন, চিন্তা দিবসের চাঁদা প্রদান, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com