• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীতে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৩
আপডেট: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪৩

96582396

রাজধানীতে ৩৭টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি।

তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বডি ওর্ন ক্যামেরাসহ থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মহানগরীতে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা এক হাজার ৬১৪টি। এই কেন্দ্রগুলোতে চারজন করে পুলিশ সদস্য থাকবে। ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাতজন করে পুলিশ মোতায়েন থাকবে। এ ছাড়া থাকবে বডি ওর্ন ক্যামেরা।

তিনি আরও বলেন, ডিএমপির ২৫ হাজার সদস্যের নির্বাচনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন থাকবে ডিএমপির স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com