প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের প্রটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই ও র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব এর যৌথ অভিযানে রাজধানীর বনানী থেকে সোমবার (৭ নভেম্বর) হরিদাস চন্দ্র ওরফে তাওহীদ (৩৪) এবং ইমরান মেহেদী হাসানকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই তথ্য জানান।
তিনি এসময় বলেন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের ভুয়া প্রটোকল অফিসারের পরিচয়ে বদলি বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা অর্থ আত্মসাৎ করেছেন তাওহীদ। আর এই কাজে তাকে সহযোগিতা করতেন ইমরান।












