• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক বিকেলে

প্রকাশ: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৩:৪৪
আপডেট: মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬ ৩:৪৪

96 2

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক বিকেলে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। দেশের নিবন্ধিত মোট ৬৩টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

কমিশন জানায়, বৈঠকে মূলত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের কার্যাবলি ও এ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ এ সভায় নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে আজ সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে।

ইসি জানায়, আজ বিকেল ৫টার পর মোট প্রত্যাহার করা মনোনয়নপত্রের সংখ্যা জানিয়ে দেওয়া হবে। সূত্র: বাসস


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com