• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

লেখক-গবেষক মহিউদ্দিন আহমদের মতে মুক্তিযুদ্ধের চেতনা কি?

প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ১:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ১:৩৩

965896

লেখক-গবেষক মহিউদ্দিন আহমদের মতে মুক্তিযুদ্ধের চেতনা কি?

জনতার আওয়াজ ডেস্ক
মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে নিজস্ব মতামত তুলে ধরেছেন বীর মুক্তিযোদ্ধা, গবেষক ও লেখক মহিউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে তিনি ‘মুক্তিযুদ্ধের চেতনা’ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন।
ওই পোস্টে মহিউদ্দিন আহমদ লিখেছেন, ‘আমি যখন স্বাধীনতার স্লোগান দিয়েছিলাম, তুমি আমাকে হঠকারী বলেছিলে। আমি যখন মুক্তিযুদ্ধ করি, তখন তুমি ঘরে বসে তামাশা দেখছিলে। কখনো ভাবোনি, দেশটা সত্যি সত্যিই স্বাধীন হয়ে যাবে। এতদিন পর তুমি এসেছো আমাকে মুক্তিযুদ্ধের চেতনা শেখাতে?’
উক্ত প্রশ্নের জবাবও দিয়েছেন মহিউদ্দিন আহমদ নিজেই। লিখেছেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সেই অনুভূতি, যা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করতে বলে। এটা তোমাদের রক্তে নেই।’
পোস্টের সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত একটি ছবিও শেয়ার করেছেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com