• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষকদের অনশন স্থগিত, বুধবার ক্লাসে ফিরছেন

প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ১২:০৩
আপডেট: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ১২:০৩

9666396 2 1

শিক্ষকদের অনশন স্থগিত, বুধবার ক্লাসে ফিরছেন

নিউজ ডেস্ক
সারাদেশের বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাসে অনশন স্থগিত করেছেন আন্দোলনরত শিক্ষকরা। বুধবার (২ আগস্ট) থেকে তারা শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন।

মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ টিচার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা। রাত ৮টার দিকে সভায় বসেন তারা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক উপ-কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিটিএ’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন।’

তিনি বলেন, ‘জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে, সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া।’

তিনি আরও বলেন, সভায় যারা উপস্থিত ছিলেন, তারা আমাদের বলেছেন, জাতীয়করণ করতে কত টাকা খরচ হবে, সেই তথ্য কমিটি প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এরপর তিনি জাতীয়করণের ঘোষণা দেবেন। আমরা এতে সন্তোষ প্রকাশ করেছি। কর্তৃপক্ষের এমন আশ্বাসে আমরা আমাদের আন্দোলন এবং অনশন স্থগিত ঘোষণা করছি। বুধবার থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com