• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিঘ্রই সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে:আসিফ মাহমুদ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ২:২২
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ২:২২

965896 7

শিঘ্রই সিন্ডিকেটের দৌরাত্ম্য ভাঙা হবে:আসিফ মাহমুদ

জনতার আওয়াজ ডেস্ক

দেশের জন্মলগ্ন থেকেই সিন্ডিকেট সমস্যা রয়েছে। ভোক্তাদের যাতে সিন্ডিকেটের ওপর নির্ভর করতে না হয় তার জন্য উদ্যোক্তাদের নতুন উদ্যোগ নিতে হবে বলেও জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, সিন্ডিকেট জন্মলগ্ন থেকেই সমস্যা, অতি দ্রুত এর দৌরাত্ম্য ভাঙা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজারে টিসিবি ভবনের সামনে ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ভোক্তাদের কষ্ট লাঘবে হাতবদল ও সিন্ডিকেট বাদ দিতে হবে। সব বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। এতে সহায়তায় করবে সরকার।

বেসরকারি খাতে ঋণ সুবিধা দিতে সরকার সহায়তা করবে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, সিন্ডিকেট ভাঙতে সরকার বদ্ধপরিকর।

আর বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম ৩০ শতাংশ বাড়ে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।

তিনি বলেন, সমবায় পদ্ধতি এখনেও দেশে চালু করা হয়নি। ৪-৫ হাত বদলে দাম বাড়ছে পণ্যের। তবে সমবায় পদ্ধতি অবলম্বন করলে বাজারে এই অস্থিরতা থাকতো না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com