• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

প্রকাশ: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ২:২৩
আপডেট: শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ২:২৩

96005 5

শুক্রবার ফজরের নামাজের পর ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

শুক্রবার (২০ জানুয়ারি) ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা ওসমানের আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব। এসময় তার বয়ানের তর্জমা করেন মফতি জিয়া বিন কাশেম।

রবিবার (২২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী তাবলিগ জামাতের ৫৬তম বিশ্ব ইজতেমা। এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে যাত্রীদের চলাচলের কথা চিন্তা করে ২২ জানুয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভাবে মেট্রোরেল চলাচলের কথা জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

ইজতেমা মাঠে জুমার নামাজ পড়াবেন দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। এরপরে বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম। এদিন বাদ আসর নিজামউদ্দিন মারকাজের মাওলানা সাঈদ বিন সাদ বয়ান করবেন এবং তার তর্জমায় থাকবেন মুফতি আজিমুদ্দিন। বাদ মাগরিব মাওলানা ইউসুফ বিন সাদ এবং তা বাংলায় তর্জমা করবেন মাওলানা ইউসুফ।

ইজতেমায় যোগ দিতে গত বুধবার বিকেল থেকেই ইজতেমা মাঠে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বাস, ট্রাক ও পিকআপে করে আসছেন তারা।

এর আগে গতকাল বৃহস্পতিবার বাদ ফজর ইজতেমা উপলক্ষে ভারতের মাওলানা চেরাব উদ্দিন মুসল্লিদের উদ্দেশে আমবয়ান করেছেন।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে বিভিন্ন দেশের লাখো মুসল্লি যোগ দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com