• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শুক্রবার সুদান থেকে ঢাকায় ফিরবেন ৫৫৫ প্রবাসী

প্রকাশ: বুধবার, ১০ মে, ২০২৩ ৪:১১
আপডেট: বুধবার, ১০ মে, ২০২৩ ৪:১১

96663332 2

শুক্রবার সুদান থেকে ঢাকায় ফিরবেন ৫৫৫ প্রবাসী

নিউজ ডেস্ক

যুদ্ধকবলিত সুদান থেকে চারটি বিশেষ ফ্লাইটে করে শুক্রবার আরও ৫৫৫ বাংলাদেশি দেশে ফিরবেন বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন। এরই মধ্যে দেশটি থেকে জেদ্দা হয়ে ঢাকায় ফিরেছেন ১৩৬ বাংলাদেশি। বুধবার তিনটি ফ্লাইট এবং বৃহস্পতিবার আরেকটি ফ্লাইটে তাদের জেদ্দায় নেয়া হবে। সেখান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটের পাশাপাশি একটি চার্টার্ড ফ্লাইটে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

বুধবার (১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১২-১৩ মে রাজধানীতে ইন্ডিয়ান ওশান কনফারেন্স আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এক প্রশ্নের জবাবে এ কথা জানান। শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশিদের ফেরাতে সৌদি ও অন্যান্য সরকার এ বিষয়ে সহায়তা করছে। কিন্তু যে গতিতে তাদের নিয়ে আসব ভেবেছিলাম সেটি হয়নি, দেরি হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত হয়েছে, আমরা আমাদের নিজেদের খরচে পোর্ট সুদান থেকে সেখানকার স্থানীয় চারটি চার্টার্ড ফ্লাইটে জেদ্দা এয়ারপোর্টে ৫৫৫ বাংলাদেশিকে নিয়ে আসব।

তিনি বলেন, বুধবার তিনটি ফ্লাইট অপারেট করবে। বৃহস্পতিবার আরেকটি ফ্লাইট অপারেট করবে জেদ্দা পর্যন্ত। জেদ্দা থেকে ঢাকা আনতে আমাদের বিমানের কমার্শিয়াল ফ্লাইট উন্মুক্ত আছে। সেখানে আসন সংখ্যার একটু সীমাবদ্ধতা আছে বলে মনে হচ্ছে। এ কারণে আমরা বিমানের একটি বিশেষ ফ্লাইটেরও ব্যবস্থা করেছি।

শাহরিয়ার আলম আরও জানান, বৃহস্পতিবার বা শুক্রবার নাগাদ ৫৫৫ বাংলাদেশি জেদ্দা থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন। সুদানে অবস্থানরত বাংলাদেশিরা সবাই নিরাপদে আছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা খার্তুমের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় অর্থ পাঠিয়েছি। প্রয়োজনীয় রান্নার ব্যবস্থা করা হচ্ছে। থাকার কষ্ট হচ্ছে। তবে নরমালি কেউ অভিযোগ করেনি।

এর আগে ৮ মে সুদান থেকে দেশে ফেরেন ১৩৬ জন। সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে অনেকে দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন।

সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে ১৫ এপ্রিল থেকে সংঘর্ষ চলছে। কয়েক সপ্তাহ ধরে চলা এ সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com