• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শৃঙ্খলার মান বজায় রেখে দেশ সেবায় নিয়োজিত থাকতে ফায়ার’র ডিজি’র নির্দেশ

প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩ ৯:৩৪
আপডেট: বুধবার, ৩ মে, ২০২৩ ৯:৩৪

96663696 9

শৃঙ্খলার মান বজায় রেখে দেশ সেবায় নিয়োজিত থাকতে ফায়ার’র ডিজি’র নির্দেশ

শৃঙ্খলার মান বজায় রেখে ফায়ার ফাইটারদের দেশের সেবায় নিয়োজিত থাকতে নির্দেশ দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

বুধবার (৩ এপ্রিল) রাজধানীর মিরপুরে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্স প্যারেড গ্রাউন্ডে ফায়ারের ৬১তম ব্যাচের ৪৪৯জন নবীন ফায়ারফাইটারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন তিনি।

ফায়ার সার্ভিসের প্রধান বলেন, এ বছর ‘স্বাধীনতা পুরস্কার ২০২৩’ অর্জনের কারণে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার এই বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার আমাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়েছে।

প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে একটি পতাকাবাহী কন্টিনজেন্টসহ মোট ৪টি কন্টিনজেন্ট অংশ নেয়। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম এবং প্যারেড অ্যাডজুটেন্টের দায়িত্ব পালন করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com