• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ৯:২৮
আপডেট: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪ ৯:২৮

988896 6

শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নেবে সরকার

জনতার আওয়াজ ডেস্ক
স্বৈরাচারী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাকে ফেরানোর বিষয়ে সরকারের অবস্থান কী— জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পাঁচ মিনিট আগে আমি খবরটা জেনেছি। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আদালত একমাস সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে তাকে ফেরত আনার জন্য যা যা প্রয়োজন সেটি অবশ্যই আমরা করব।

শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত আনা হবে— এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কীভাবে আনা হবে সেটি গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো কোর্ট বলেছে তাদের গ্রেপ্তার করতে। পরোয়ানা তো আমার কাছে আসেনি এসেছে পুলিশের কাছে। কিন্তু পুলিশ সেটি পারবে না, কারণ সে দেশে নেই। যখন আমাদের কাছে আসবে তখন দেখা যাবে।

বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্ট্যাটাস (শ্রেণি) জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, মাত্র খবরটা এসেছে। সামনে হয়ত আপডেট পাব। বিস্তারিত আসলে হয়ত জানাতে পারব। প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৮ নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এই ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com