• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সরকার খুবই উদার ও সচেষ্ট: স্পিকার

প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:০৮
আপডেট: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬ ১০:০৮

9659552

সংবিধানের প্রয়োজনীয় সংশোধনে সরকার খুবই উদার ও সচেষ্ট: স্পিকার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সাঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। ছবি: সংগৃহীত
সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে বর্তমান সরকার উদার ও আন্তরিক মনোভাব নিয়ে কাজ করছে। একই সঙ্গে বর্তমান সংসদে বিরোধী দলও অত্যন্ত সহযোগিতামূলক ভূমিকা পালন করছে বলেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি।

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে সংসদ কার্যক্রম আধুনিকায়ন, ই-গভর্ন্যান্স, ই-পার্লামেন্ট, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্পিকার বলেন, জাতীয় সংসদ ও ইউএনডিপির মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সুসংগঠিতভাবে নির্ধারণ করা প্রয়োজন। নতুন সংসদ সদস্যদের দায়িত্ব, কার্যাবলি ও এখতিয়ার সম্পর্কে অবহিত করতে ইউএনডিপি ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করতে পারে।

এছাড়া নারী সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদলের সঙ্গে ইউএনডিপির দ্বিপাক্ষিক সফর বিনিময়ের সুযোগও তৈরি করা যেতে পারে। তিনি সংসদ কার্যক্রম আরও আধুনিক করতে ডিজিটাল লাইব্রেরি চালু, অধিবেশন পরিচালনায় স্মার্ট প্রযুক্তির ব্যবহার এবং সংসদের নিজস্ব প্রিন্টিং ও প্রেস স্থাপনের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, বাংলাদেশের বর্তমান সংসদ অত্যন্ত প্রাণবন্ত। ইউএনডিপি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও জাতীয় সংসদের উন্নয়ন কার্যক্রমে অংশীদার হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাৎকালে ইউএনডিপির উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে, সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক, গভর্ন্যান্স উপদেষ্টা ড্রাগন পপোভিক, সিনিয়র গভর্ন্যান্স বিশেষজ্ঞ তানভীর মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com