• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৮:৫৩
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৮:৫৩

96600023

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

সংবিধান সংশোধনের লক্ষ্যে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এ লক্ষ্যে তিনি ও স্বরাষ্ট্রমন্ত্রী ইতোমধ্যে সংসদে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন, যা সংবিধান সংশোধনসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করবে।

বুধবার (২৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে তিনি এসব তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, দেশে বিদ্যমান সাংবিধানিক চর্চার ধারাবাহিকতা বজায় রেখেই সরকার এই উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ অনুযায়ী প্রাথমিকভাবে ১২ সদস্যের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত তালিকায় বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল থেকে পাঁচজন রাখা হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের সংসদে প্রতিনিধিত্বের হার প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের কাছ থেকে অতিরিক্ত পাঁচজন সদস্যের নাম চাওয়া হয়েছে। তারা নাম দিলে মোট ১৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হবে।

তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দল দ্রুত নাম প্রস্তাব করলে পরের দিনই কমিটি গঠনের প্রস্তাব সংসদে উপস্থাপন করা যাবে এবং সংবিধান সংশোধনের কাজ জুলাই সনদের আলোকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

এ সময় স্পিকার জানান, ট্রেজারি বেঞ্চ থেকে ১২ সদস্যের তালিকা প্রায় চূড়ান্ত হয়েছে এবং বিরোধী দলের কাছ থেকে পাঁচজনের নাম পাওয়া গেলে দ্রুত কমিটি গঠন করা হবে।

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বিষয়টি নিয়ে কিছু মতপার্থক্যের কথা তুলে ধরে জানান, তাদের দল সংস্কারের পক্ষে, তবে এখানে সংশোধনের প্রস্তাব এসেছে। এ বিষয়ে আলোচনা করে পরে আনুষ্ঠানিক মতামত জানানো হবে।

জবাবে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের অবস্থানকে সরকার সম্মান করে এবং প্রয়োজন হলে পরবর্তী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতেও তারা প্রস্তুত রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com