• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২০ মে, ২০২৩ ১১:৫৪
আপডেট: শনিবার, ২০ মে, ২০২৩ ১১:৫৪

Capture 152

সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে শনিবার (২০ মে) সন্ধ্যা ৭ টায় বঙ্গভবনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ২৪ এপ্রিল শপথ অনুষ্ঠানের পর, রাষ্ট্রপতির সঙ্গে এবারই প্রথম সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর৷

সম্প্রতি শেষ হওয়া জাপান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতেই মূলত সন্ধ্যায় এই সৌজন্য সাক্ষাতে বঙ্গভবনে যাওয়ার কথা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার৷ 
 
গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। এরপর ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

রাষ্ট্রপতির দায়িত্বগ্রহণের আগে মো. সাহাবুদ্দিন ছিলেন পেশায় একজন আইনজীবী এবং আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। তিনি ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ইতিপূর্বে জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৭১ সালে পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ১৯৮২ সালে বিসিএস (বিচার) বিভাগে যোগদান করেন এবং ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com