• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাতসকালে সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৪:৩৭
আপডেট: রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৪:৩৭

সাতসকালে সচিবালয়ে বিভিন্ন দফতরে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সপ্তাহের প্রথম কর্মদিবসে রবিবার (২৯ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিন গাড়ি থেকে নেমে সরাসরি নিজ দফতরে গেলেও আজ সরাসরি চলে যান সচিবালয়ের ৬ নম্বর ভবনে। সেখানে অবস্থিত একাধিক মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন শেষে নিজ দফতরে বসেন তিনি।

সাতসকালে হঠাৎ তাকে দেখতে পেয়ে অনেক কর্মকর্তাও অবাক হয়ে যান।

সচিবালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি, মহিলা ও শিশু, স্বাস্থ্য এবং গণপূর্ত মন্ত্রণালয়ও পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিসহ অন্যান্য কর্মকর্তারা।

দিনের কর্মসূচি অনুযায়ী সকালে কৃষি মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সংশ্লিষ্টদের সাথে কৃষক কার্ড নিয়ে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com