• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সায়মা ওয়াজেদকে অবসরে পাঠানোয় ডব্লিউএইচওকে স্বাগত জানালেন প্রেসসচিব

প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৮:৩৭
আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫ ৮:৩৭

966667

সায়মা ওয়াজেদকে অবসরে পাঠানোয় ডব্লিউএইচওকে স্বাগত জানালেন প্রেসসচিব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (১২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি একটি পোস্ট করেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘সায়মা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। তার বিরুদ্ধে জালিয়াতি, জাল সনদ ব্যবহার ও ক্ষমতার অপব্যবহারের মতো গুরুতর অভিযোগের তদন্ত চলমান। আমরা ডব্লিউএইচওর সিদ্ধান্তকে জবাবদিহির পথে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখি।’

তিনি আরো লেখেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এর একটি স্থায়ী সমাধান প্রয়োজন, যেখানে সায়মা ওয়াজেদকে তার পদ থেকে অপসারণ করা হবে, তার সব সুযোগ-সুবিধা বাতিল করা হবে এবং এই মর্যাদাপূর্ণ দায়িত্বের সততা ও জাতিসংঘ ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা হবে। বাংলাদেশের জনগণ ও বিশ্ববাসী স্বচ্ছতা, সততা ও ন্যায়বিচার দেখে খুশি।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। যা শুক্রবার থেকে কার্যকর করেছে সংস্থাটি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com