সারা দেশে গত দুই মাস ৯ দিনে ছোট-বড় মিলিয়ে চার হাজার ৩৪৭টি অগ্নিকাণ্ড ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪৭ জন মারা গেছে। সারা দেশে প্রতিদিন ৬৩টি অগ্নিকাণ্ড ঘটেছে। অগ্নিকাণ্ডে গত সাত দিনে মারা গেছে ৩৫ জন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে। সাম্প্রতিক সময়ে গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে রাজধানীর গুলিস্তান এলাকার সিদ্দিকবাজারে। এতে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে।












