• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিআইডি, নৌ, রেল ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান

প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ৬:৪৬
আপডেট: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪ ৬:৪৬

985896 17

সিআইডি, নৌ, রেল ও হাইওয়ে পুলিশে নতুন প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি/পদায়ন করেছে সরকার। বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকদের গুরুত্বপূর্ণ সব ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান, রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি মো. আবদুল্লাহ আল মাহমুদকে।

একই প্রজ্ঞাপনে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে মো. আলমগীর আলম, গোলাম কিবরিয়া, সেলিম মো. জাহাংগীর এবং মোহা. আবদুল আলীম মাহমুদকে।

এ ছাড়া অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরীর পিবিআইতে বদলির আদেশ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব আবু সাঈদ ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com