• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সুযোগ পেলে সব নাগরিককে সামরিক প্রশিক্ষণের আওতায় আনব

প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৬:৫৭
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫ ৬:৫৭

960001

সুযোগ পেলে সব নাগরিককে সামরিক প্রশিক্ষণের আওতায় আনব

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে দেশের সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসার আশা প্রকাশ করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তিনি বলেন, ‘আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়লে যাদের ক্ষতি, যারা আর আমাদের গোলামির শিকল পরিয়ে রাখতে পারবে না। তাদের দিক থেকে প্রপাগান্ডা শুরু হয়ে গেছে।’

সিস্টেমের ভেতরে থাকা গোলাম এজেন্টদের দিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্প নিতে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে ৮ মাস+ লেগে গেছে প্রকল্প পাস করাতেই। এখন যখন বাস্তবায়নের পথে তখন এদের পত্রিকাগুলো ন্যারেটিভ নির্মাণ শুরু করে দিয়েছে।’

তিনি উল্লেখ করেন, ‘আমাদের বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে এর থেকে অ্যাডভান্স প্রশিক্ষণ পান।

আমি নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছি। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরো অ্যাডভান্স এবং বড় পরিসরে করা প্রয়োজন।’

তিনি আরো জানান, কখনো আরো বড় পরিসরে কাজ করার সুযোগ পেলে সব নাগরিককে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ। আমাদের ভৌগলিক বাস্তবতায় সত্যিকার অর্থেই সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে গণপ্রতিরক্ষার ও সামরিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

ইসির নিবন্ধন ফিরে পেল জাগপা
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে নিজেদের নিবন্ধন ফিরে পেয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা। রবিবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

জাগপা ২০০৮ সালের ২০ নভেম্বর নিবন্ধন লাভ করে। এক যুগ পর ২০২১ সালের ২৮ জানুয়ারি তাদের নিবন্ধন বাতিল করা হয়। নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে মাননীয় হাইকোর্ট বিভাগ রায় প্রদান করে ১৯ মার্চ ২০২৫। সেই রায়ের পরিপ্রেক্ষিতে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে জাগপা’র নিবন্ধন পুনর্বহাল করা হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছিল কিন্তু রাজনীতি বন্ধ করতে পারে নাই। আমরা ধর্যের সাথে দেশের পক্ষে রাজনীতি করেছি। সত্যের বিজয় হয়েছে, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এবং লড়াকু সৈনিকদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। ধন্যবাদ জানাই বন্ধুপ্রতিম সকল রাজনৈতিক দলকে যারা ফ্যাসিস্ট হাসিনাবিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছে। কৃতজ্ঞতা জানাই যারা আমাদের জন্য দোয়া করেছে।

জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নিবন্ধন বাতিলের পক্ষে তৎকালীন ইসি কাগজে কলমে যেই কারণই দেখাক না কেন, মূল কারণ ছিল জাগপা’র ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী দৃঢ় অবস্থান। তাই ভারতীয় “র” এর পরিকল্পনায় এবং ভারতের সেবাদাসী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশনায় জাগপার নিবন্ধন বাতিল করা হয়। শুধু বিদেশ নয়, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা নাম ব্যবহার করে দেশেও একাধিক ব্যক্তি ষড়যন্ত্র করার চেষ্টা করেছে। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের অবসান হয়েছে, আলহামদুলিল্লাহ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com