• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বৈরাচার পালালেও স্বৈরাচারের ভূত রয়ে গেছে: প্রধানমন্ত্রী

প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১২:৫৯
আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১২:৫৯

9633320 12

স্বৈরাচার পালালেও স্বৈরাচারের ভূত রয়ে গেছে: প্রধানমন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা বিএনপির খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও পেশাদার খেলোয়াড় তৈরিসহ সব কর্মসূচিকে বাধাগ্রস্ত করবে, বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করবে।

তিনি বলেন, স্বৈরাচারের ভূত কাদের ওপর আবার ফিরে আছর করছে, কারা আবার দেশের অরাজকতা তৈরি করতে চাচ্ছে- খেয়াল রাখতে হবে। স্বৈরাচার পালিয়ে গেলেও এখনো স্বৈরাচারের ভূত রয়ে গেছে। কাজেই আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। যাতে জনসম্পৃক্ত কর্মসূচিতে কেউ বাধাগ্রস্ত না করতে পারে। এ দেশকে আমাদের গড়ে তুলতে হবে। জনগণকে সঙ্গে দিয়ে আমরাই এ দেশ গড়ে তুলব।

মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারের কবর জিয়ারত শেষে এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, ড. ইউনুস যখন জুলাই সনদে সই করার জন্য ডেকেছিলেন, সব থেকে প্রথম জুলাই সনদে বিএনপি সই করেছিল। যে জুলাই সনদে বিএনপি সই করেছে, তার প্রত্যেকটি অক্ষর, শব্দ, লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব।

এ সময় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টু, বিশ্ববিদ্যালয়ের ভিসি আনোয়ারুল আজীম প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মঙ্গলবার বিকাল ৫টার দিকে সন্তোষের ভাসানীর মাজারে তিনি কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অনলাইনের মাধ্যমে সুইস চেপে শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে তিনি কৃষক কার্ড বিতরণ ও প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ১৫ জনকে কৃষককে নিজ হাতে প্রধানমন্ত্রী কৃষক কার্ড বিতরণ করেন এবং গাছের চারা তুলে দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com