• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হজ শেষে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ জন হাজি

প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ৯:৪৮
আপডেট: শুক্রবার, ২০ জুন, ২০২৫ ৯:৪৮

9666659 1

হজ শেষে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ জন হাজি

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
চলতি বছরের পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৬ হাজার ৬০১ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫ হাজার ৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩১ হাজার ৫৯৫ জন।

শুক্রবার (২০ জুন) হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ৯৩টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিবহন করেছে ১৪ হাজার ১৮২ জন হাজি, সৌদি এয়ারলাইনসের ১৫ হাজার ৪৫৮ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৬ হাজার ৯৬১ জন হাজি দেশে ফিরেছেন।

এদিকে হজপালনকালে সৌদি আরবে ৩২ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী। মৃত্যুস্থান অনুযায়ী ২১ জন মারা গেছেন মক্কায়, ১০ জন মদিনায় এবং একজন আরাফায়।

চলতি বছর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল গত ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইট যায় ৩১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ১০ জুন থেকে। ওইদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইটটি ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আগামী ১০ জুলাইয়ের মধ্যে সব হাজি দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com