জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪০৮ জন।
বুধবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও খুলনা বিভাগে একজন করে তিনজন মারা গেছে। আর হামে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত হামে ৮০ জন ও হামের উপসর্গ নিয়ে ৪০১ জনের মৃত্যু হয়েছে।
গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৭ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ জন। হাম সন্দেহে এখন পর্যন্ত ৪৫ হাজার ১২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪১ হাজার ১২০ জন ছাত্রপত্র পেয়েছেন।












