• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হারুন স্যারের সঙ্গে আমার বিয়ের কল্পকাহিনি প্রচার করা হচ্ছে

প্রকাশ: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৫২
আপডেট: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩ ৮:৫২

9888856 5

হারুন স্যারের সঙ্গে আমার বিয়ের কল্পকাহিনি প্রচার করা হচ্ছে

নিউজ ডেস্ক
এডিসি হারুনের সঙ্গে নিজের বিয়ের কল্পকাহিনি প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সাংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।

সানজিদা আফরিন বলেন, যে কেউ ভালোভাবে খেয়াল করলেই বুঝবে- ওই ছবির নারী আমি নই। এর আগে অনেক ইস্যুতে অনেকেই বুলিংয়ের শিকার হয়েছেন। এবার আমি এর শিকার। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, হারুন স্যারের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তিনি শুধুমাত্র আমার কলিগ। তিনি আমাকে ডাক্তারের সিরিয়ালের ব্যবস্থা করে দিয়েছিলেন। এ ছাড়া হাসপাতালে কী ঘটেছে সে ব্যাপারে তদন্ত হচ্ছে। তদন্তে পুরো বিষয় বেরিয়ে আসবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এডিসি হারুনকাণ্ড নিয়ে এখন নানা আলোচনা-সমালোচনা চলছে। ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে রীতিমতো বরখাস্ত হয়েছেন তিনি। ঘটনাটি নিয়ে যখন জোড় আলোচনা চলছে ঠিক তখনই সামনে আসে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিন নিপার নাম।

‘হারুন স্যারের সঙ্গে আমার বিয়ের কল্পকাহিনি প্রচার করা হচ্ছে’
হারুনকাণ্ডে আলোচনায় কে এই সানজিদা?
সানজিদা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হিসেবে কর্মরত এবং ৩১তম বিসিএস কর্মকর্তা। তিনি রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হকের স্ত্রী।

সানজিদা আফরিনের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুরের নাগদা শিমলা ইউনিয়নে। এম হোসেন আলীর মেয়ে। তার বড় বোন পেশায় একজন ডাক্তার।

২০১৬ সালের ৫ মে থেকে ২০২১ সালের ৭ জানুয়ারি পর্যন্ত পুলিশের স্পেশাল ব্রাঞ্চে ছিলেন সানজিদা। এর পর ২০২১ সালের ৬ মে থেকে ২০২২ সালের ৭ নভেম্বর পর্যন্ত গাজীপুর সদর সার্কেলে এএসপি হিসেবে কর্মরত ছিলেন সানজিদা। ২০২২ সালের ১৩ নভেম্বর তিনি ডিএমপিতে যোগদান করেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com