• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২০২৬ সালেও তো ৫ আগস্ট আছে: নাহিদ

প্রকাশ: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০৭
আপডেট: রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫ ২:০৭

9602

২০২৬ সালেও তো ৫ আগস্ট আছে: নাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
যেসব সংস্কার না হলেই নয়, তা শেষে যত দ্রুত সম্ভব নির্বাচন চায় বিএনপি। এছাড়া দলটির পক্ষ থেকে ৫ আগস্টকে স্মরণীয় করে রাখতে এ বছরের ওইদিনে নির্বাচন আয়োজনের প্রস্তাব দেওয়াও হয়েছে। বিএনপির সেই প্রস্তাব নিয়ে এবার নিজের মত জানালেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানে এই প্রসঙ্গ তোলা হলে নাহিদ বলেছেন, ঐতিহাসিক দিন হিসেবে ২০২৬ সালেও তো ৫ আগস্ট আছে। যদি মাইলফলক হিসেবে গণতান্ত্রিক যাত্রার তারিখ বেছে নেওয়া যায়, তাতেও কোনো বিরোধ দেখি না।

ওই সাক্ষাৎকারে উঠে এসেছে সরকার থেকে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দলে তাদের অংশগ্রহণের কথাও।

পদত্যাগ প্রসঙ্গে আগের মতোই নাহিদ ইসলাম বলেছেন, উপদেষ্টা হিসেবে এখনো আমরা সরকারি কাজে মনোযোগী আছি। তরুণদের মধ্যে যারা দল গঠনের কাজ করছেন, তারা দলের বিষয়ে কথা বলছেন। আমাদের পদত্যাগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

এছাড়া নতুন দলের প্রধানের দায়িত্বে থাকবেন কি-না, এমন প্রশ্নে তথ্য উপদেষ্টার উত্তর, এ বিষয়ে এখনো আমি ভাবিনি। আরও ভাবতে হবে যে, কোথায় আমি ভালো পারফর্ম করতে পারবো বা কোথায় আমার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। আমার সরকারে থাকা, নাকি মাঠে থাকা ভালো হবে সেটা আরও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com