• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হবে’

প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৩:৩৬
আপডেট: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ৩:৩৬

9602 7

২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হবে’

আগামী ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার(১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘বুদ্ধিজীবীদের তালিকা নিয়ে জাতীয় কমিটি আছে। তালিকা নিয়ে কাজ করছে। এ পর্যন্ত ১ হাজার ৫০০ বুদ্ধিজীবীর নাম যুক্ত করেছি। নতুনভাবে আরও ১০০ আবেদন জমা পড়েছে। আশা করছি, আগামী ২৬ মার্চের আগে বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে খুব কম পরিবার আছে যারা মুক্তিযুদ্ধে তাদের স্বজন হারায়নি৷ আমাদের দেশে একজন সাবেক প্রধানমন্ত্রী আছেন, যিনি বলেন যে এতো লোক মারা যায়নি। যুদ্ধে এতো হত্যাকাণ্ড হয়নি।’

‘প্রকৃত শহীদের সংখ্যা বিতর্কিত করার জন্য তারা এসব বলছে,’ বলে মন্তব্য করেন আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর পাকিস্তানিরা আত্মসমর্পণ করেছিল, কিন্তু তাদের দোসররা আত্মসমর্পণ করেনি। তারা এদেশে ঘাপটি মেরে আছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com