• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৩ দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৮:৫৬
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ৮:৫৬

9666696 3

৩ দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান

জনতার আওয়াজ ডেস্ক
চলতি মাসের শেষের দিকে তিন দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক। এটি তার প্রথম ঢাকা সফর হিসেবে গণ্য হবে।

সফরের সময় তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র উপদেষ্টা, সুশীল সমাজ ও ছাত্র নেতাদের সঙ্গেও আলোচনা করবেন।

এটি অন্তর্বর্তী সরকারের সময়ে জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রথম সফর। তবে, এই সফরে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হবে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এর আগে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ভলকার তুর্কের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি সাইড লাইনে বৈঠক হয়েছিল। ২০১৭ সালে রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশে সফর করেছিলেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) অ্যাসিস্ট্যান্ট হাইকমিশনার ফর প্রটেকশন হিসেবে। বাংলাদেশে আসার আগে, তিনি তিনদিনের সফর করেছিলেন মিয়ানমারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com