• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৪ জানুয়ারি কূটনীতিকদের ভোটের অগ্রগতি জানাবে ইসি

প্রকাশ: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১০:৩২
আপডেট: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ১০:৩২

98589 3

৪ জানুয়ারি কূটনীতিকদের ভোটের অগ্রগতি জানাবে ইসি

নিউজ ডেস্ক
বাংলাদেশে বিভিন্ন দেশের দূতাবাস বা মিশন প্রধানদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ জানুয়ারি বিকেল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক সভায় তাদের নির্বাচনের অগ্রগতি জানানো হবে।

সোমবার (২৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন ইসির জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম। সংশ্লিষ্ট কূটনীতিকদের আমন্ত্রণ জানানোসহ তাদের উপস্থিতি নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠিতে অনুরোধ করেছে ইসি।

চিঠিতে শরিফুল আলম বলেন, ‘আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।’

কূটনীতিকদের আমন্ত্রণ জানাতে এবং তাদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র সচিবকে অনুরোধ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com