• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৫ জন নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান

প্রকাশ: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৩:০৪
আপডেট: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৩:০৪

97 5

৫ জন নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান

নিউজ ডেস্ক
সমাজ, নারী শিক্ষা ও ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য ৫ জন নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৩তম জন্মবার্ষিকী ও ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পদক তুলে দেন তিনি।

পদক গ্রহীতা ৫ জন হলেন- নারী শিক্ষার জন্য বগুড়ার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী ভিসি অধ্যাপক খালেদা একরাম (মরণোত্তর); নারী অধিকারের জন্য রংপুরের প্রখ্যাত প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. হালিদা হানুম আখতার; নারীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের জন্য নেত্রকোণার কামরুন্নেছা আশরাফ দিনা; পল্লী উন্নয়নের জন্য ঠাকুরগাঁওয়ের রনিতা বালা এবং লক্ষ্মীপুরের নিশাত মজুমদার (পর্বতারোহী)।

অনুষ্ঠানে পদক গ্রহীতাদের পক্ষ থেকে নিশাত মজুমদার তার অনুভূতি ব্যক্ত করেন।

বেগম রোকেয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক।
সূত্র : ইউএনবি


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com