• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আপনাকে অভিনন্দন মারুফ কামাল খান

প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৫
আপডেট: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৫

Untitled 1

আপনাকে অভিনন্দন মারুফ কামাল খান

মো.মঞ্জুর হোসেন ঈসা
আপনি সব সময় অসাধারণ লেখেন। আপনার দেশপ্রেম ও মেধাকে আমি সব সময় সন্মান ও শ্রদ্ধা করি।আপনি এখনো আপনার চিন্তা ও মেধা কে শহীদ জিয়া ও জাতীয়তাবাদ এর পক্ষে উজাড় করে দিয়ে চলেছেন। একমাত্র দেশ ” বাংলাদেশ “যেখানে সুশীল ও বুদ্ধিজীবিরা পানির মতো পাত্র ধারণ করেন।আমি আমার জীবনে অনেককে নিজেদের চরিত্র বা চিন্তা পরিবর্তন করতে দেখেছি। অবাক হয়নি আহত হয়েছি।তবে যে দল আপনাকে অবহেলা করেছে সেই দলের প্রতি এবং জিয়া পরিবারের প্রতি আপনার চিন্তা ও অবস্থান একটুও নড়েনি বরং বেড়েছে।আর এই জন্য আপনার প্রতি আমার শ্রদ্ধা ও সন্মান হৃদয় ছোঁয়া।
একজন ভাষা সৈনিক হিসেবে মাওলানা গোলাম আষম আমার কাছে খুব শ্রদ্ধার কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার অবস্থান তার প্রতি সেই শ্রদ্ধা নিশ্চয়ই কমে এসেছে।
আমি গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দেওয়ার দাবিতে যে প্লাটফর্ম জাতীয় ও আন্তর্জাতিক ভাবে সবার নজর কেড়েছে সেই সংগঠন সৃষ্টির সাথে আমি সরাসরি অংশ গ্রহণ করেছি।বিগত ১ যুগের শতভাগ অনুষ্ঠানের উপস্থাপনা সহ নানাভাবে সক্রিয় কাজ করেছি। আমার উপস্থাপনায় আমার পাশে দাঁড়িয়ে গুম হওয়া স্বজনদের প্রায় সবাই কমবেশি বক্তব্য রেখেছেন। সেই তালিকায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর ৩ জন উপদেষ্টা রয়েছেন। বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠন এর শীর্ষকর্তাসহ সুশীল সমাজের অনেকেই এসেছেন। সবচেয়ে বেশি যে মানুষটি এসেছিলেন তিঁনি হলেন প্রখ্যাত বীর মুক্তিযোদ্ধা, মানবতার ফেরিওয়ালা গরীবের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। তিঁনি সবাইকে কাঁদিয়ে চলে গেলেন। তাঁর শূন্যতা কোন কিছুতেই পূরণ হবে না।আর একজনকে আমি গভীরভাবে স্মরণ করছি তিঁনি সরাসরি আমাদের কোন আয়োজনে সরাসরি অংশ গ্রহণ করেননি তবে একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন। তিঁনি হলেন প্রকৌশলী শহীদুল্লাহ। প্রফেসর পিয়াস করিম স্যার এর কথা ভুলতে পারছি না।যতদিন বেঁচে ছিলেন ততদিন দুঃশাসন এর বিরুদ্ধে কথা বলেছেন। এখন দু’জনকে দেখি সবকিছুর উর্ধে উঠে মানুষের অধিকার নিয়ে কথা বলেন,একজন হলো সাংবাদিকদের আইকন নুরুল কবীর অন্যজন হলো শিক্ষকদের আইডল প্রফেসর ড. সলিমুল্লাহ। সাহিত্যের কিংবদন্তি রাস্ট্র চিন্তক কবি ফরহাদ মজহার এর বক্তব্য ও ভিডিও বার্তা আমাদের মুক্তির ঠিকানার সন্ধান দেয়।
দুঃখিত এই মুহূর্তে আর কারো নাম লিখতে পারলাম না।
গত ৫৩ বছরে আমরা একজন শেরেবাংলা, ভাসানী তৈরি করতে পারিনি তবে ২০২৪ এসে আমরা শহীদ আবু সাইদ ও শহীদ মুগ্ধ কে পেয়েছি যাঁরা আমাদের কে দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। একটি ছবি আমার চোখ আটকে যায়। হিংস্র পুলিশ একজন তরুণ ছাত্রকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে তখন পিছন থেকে মা ছেলেকে সাহস দিচ্ছে।
৫ আগস্ট ২০২৪ আমি আমার ছেলেকে নিয়ে যখন কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে হাজারো মিছিলের সাথে পায়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখেছি জনতার বিজয় উল্লাস।আমি ৫২ দেখেনি,৭১ দেখেনি,৯০ এ অংশ গ্রহণ করেছি এবং ২০২৪ এ রাজপথকে নিজের শেষ পথ হিসাবে গ্রহণ করেছি।পরিশেষে আমার প্রিয় ও শ্রদ্ধার মানুষ মারুফ কামাল খান আপনাকে অভিনন্দন।

মো.মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি

মায়ের ডাক


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com