• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এই দিন শহিদ জিয়ার হাত ধরে ক্রিকেট বিশ্বে পা রাখে বাংলাদেশ

প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ২:২৬
আপডেট: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩ ২:২৬

96004 copy

এই দিন শহিদ জিয়ার হাত ধরে ক্রিকেট বিশ্বে পা রাখে বাংলাদেশ

ফয়সাল সিজার
স্পোর্টস ব্লগার
ক্রিকেট বাংলাদেশে তুমুল জনপ্রিয় খেলা, বিশ্ব ক্রিকেটে স্থান করে নিয়েছে বাংলাদেশ। দেশের জন্য বয়ে আনছে সম্মান ও পরিচিতি।
কিন্তু স্বাধীনতাত্তোর বাংলাদেশে রাজাকারের খেলা অভিহিত করে এই খেলাটিকে অবহেলা করা হয়। যদিও এই উপমহাদেশ ছিল ক্রিকেটের উর্বরভূমি। স্বাধীনতার পূর্বে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো টিম ঢাকায় ক্রিকেট খেলে গিয়েছিল।
ব্রিটিশ ক্রিকেটার, যিনি অবসরের পর ক্রিকেট সাংবাদিক হন এবং খেলোয়াড় হিসেবে স্বাধীনতার পূর্বে ঢাকায় খেলতে আসেন, সেই রবিন মার্লার বিশ্ব বিখ্যাত দ্য সানডে টাইমস-এ স্বাধীনতাপূর্ব বাংলাদেশের ক্রিকেটের ঐতিহ্য ও নিজের মধুর অভিজ্ঞতার স্মৃতিচারণ করে সত্তরের দশকের মাঝামাঝি একটি নিবন্ধ লেখেন। সেইখানে তিনি আশঙ্কা প্রকাশ করেন যে নবীন বাংলাদেশে ক্রিকেট একদিন হয়তো হারিয়ে যাবে।
এই ভূখণ্ডের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা ও তাদের আবেগের শক্তি সম্পর্কে জানা ছিল মাটি মানুষের নেতা, স্বাধীনতাযুদ্ধের মহানায়ক শহিদ জিয়ার।
মে, ১৯৭৬, বিশ্বের প্রাচীন ও শীর্ষ ব্রিটিশ ক্রিকেট ক্লাব মেরিলেবোন ক্রিকেট ক্লাব-এমসিসিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয় । ডিসেম্বর ২৭, ১৯৭৬, ক্লাবটি বাংলাদেশ সফরে আসে। এমসিসি রাজশাহী ও চট্টগ্রামে দুইদিনের দুইটি ম্যাচ খেলে। শুরুতেই ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতেই এই দূরদর্শী আয়োজন।
জানুয়ারি ৭, ১৯৭৭। কুয়াশাচ্ছন্ন কনকনে হাড় কাঁপানো শীতের সেই দিনের সূর্যোদয় বাংলাদেশে যেনো তেজোদীপ্ত বার্তা নিয়ে হাজির হয়। মানুষের স্রোত গিয়ে মেশে গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামে।
তিন দিনের টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামে বাংলাদেশ জাতীয় টিম ও ব্রিটেনের বনেদি এমসিসি টিম।
সকালেই স্টেডিয়ামের মাঠে জিয়াউর রহমান দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে হ্যান্ডসেইক করে পরিচিত হন।
সেইদিন টসে জিতে বাংলাদেশের দুই ওপেনার শামিম কবির ও রকিবুল হাসান ক্রিজের দিকে এগুতে থাকেন। সেইদিন তাদের সেই গুটি গুটি পদক্ষেপ আদতে ছিল বাংলাদেশের বিশ্ব ক্রিকেটের পথে অমিত অসীম সম্ভাবনাময় পদক্ষেপ।
অনভিজ্ঞ ও প্রস্তুতিহীন বাংলাদেশ টিমের এমসিসির সাথে ড্র করার মাধ্যমে দেশে পুনর্জাগরণ ঘটে ক্রিকেটের। এই খেলার পারপর্মেন্সের ওপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল-
আইসিসি জুলাই ২৬, ১৯৭৭, বাংলাদেশকে সহযোগী সদস্যপদ প্রদান করে। আর এইভাবেই বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের আবির্ভাব ঘটে।
শহিদ জিয়ার পরিকল্পনায় বাংলাদেশে বেঁচে যায় বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যাট বলের খেলা ক্রিকেট।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com