• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বন্ধুত্ব অটুট থাকুক : ব‍্যারিস্টার রফিক আহমেদ

প্রকাশ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫০
আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ ১১:৫০

9666596 1

বন্ধুত্ব অটুট থাকুক : ব‍্যারিস্টার রফিক আহমেদ

বাংলা মায়ের কোলে জন্ম নেওয়া অসংখ্য সন্তান। এরা হল বাংলার রাজনৈতিক দল। প্রতিটি দলেরই মূল লক্ষ্য একটিই—মাকে সুখে-শান্তিতে রাখা। মায়ের অশান্তি কেউ চায় না। তবে এমন কুসন্তানও আছে, যারা মাকে অন্যের হাতে তুলে দিতে চায়। তাদের হাত থেকে মাকে রক্ষা করার দায়িত্ব সকল সন্তানের। কুসন্তানদের (ফাসিবাদী শক্তি) তাড়িয়ে মাকে নিরাপদ রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু কুসন্তান তাড়ানোর পর ভালো সন্তানদের মধ্যে যদি বিদ্বেষ তৈরি হয়, তা মায়ের জন্য বেদনাদায়ক। এমনটা কারো কাম্য নয়।

আজকের রাজনৈতিক পরিস্থিতিতে দেখা যাচ্ছে, বড় দুটি সন্তানের মধ্যে বৈরিতা চরমে পৌঁছেছে। পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ি চলছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসা জরুরি। কুসন্তানের ফেলে যাওয়া আবর্জনা নিয়ে টানাটানি চলছে কিনা, তা স্পষ্ট নয়। এ ক্ষেত্রে বড় সন্তান হিসেবে বিএনপির ধৈর্য্য ধারণ করা উচিত। ছোট সন্তানদের সঙ্গে আন্তরিক আলোচনা করলে বিদ্বেষ অনেকটাই কমে যাবে বলে আমি বিশ্বাস করি।

বিএনপির দায়িত্ব অন্যদের চেয়ে বেশি। সকল দলকে ঐক্যবদ্ধ রাখা এবং নির্বাচনোত্তর সময়ে জাতীয় সরকার গঠনের প্রতিজ্ঞা পূরণে কাজ করা তাদের কর্তব্য। এ ক্ষেত্রে আমি বিশ্বাস করি, বিএনপির আন্তরিকতা দেখলে অন্য দলগুলোও তাদের প্রতি আস্থা রাখবে। বিএনপি কোনো নেতা বা কর্মীকে চাঁদাবাজির লাইসেন্স দেয়নি। বরং চাঁদাবাজদের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। দ্বিতীয় সন্তানের অভিযোগ সত্য হলেও, বিএনপিকে দোষারোপ না করে চাঁদাবাজদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিলে বিএনপির সমর্থন অব্যাহত থাকবে। মনে রাখতে হবে, বিএনপি জামায়াতের মতো ক্যাডারভিত্তিক দল নয়। তাই সর্বক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এটাই বাস্তবতা।

বাংলা মায়ের সকল সন্তানের উচিত পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। বড় সন্তান হিসেবে বিএনপিকে আরও ধৈর্য্য ও দায়িত্বশীল আচরণ করতে হবে। ছোট সন্তানদের উচিত বড়দের প্রতি শ্রদ্ধা দেখানো এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা। বিদ্বেষ ও বিভেদ নয়, ঐক্য ও সম্প্রীতিই পারে বাংলা মাকে সুখী ও শান্তিপূর্ণ রাখতে।

বন্ধুত্ব অটুট থাকুক। বাংলা মায়ের সকল সন্তান একসঙ্গে এগিয়ে যাক। মায়ের মুখে হাসি ফোটাক, এটাই হোক আমাদের সকলের কামনা। দেশকে এগিয়ে নেওয়ার এই যাত্রায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে বাংলাদেশকে অপূর্ব সম্ভাবনার পথে এগিয়ে নিয়ে যেতে। ক্ষীপ্র গতিতে এগিয়ে যাক আমাদের প্রিয় মাতৃভূমি, কাঙ্খিত গন্তব্যের দিকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com