• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বারবার দুর্যোগ নয়, স্থায়ী সমাধানের পরিকল্পনার আহ্বান জামায়াত আমিরের

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৪:১০
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৪:১০

96850 1

বারবার দুর্যোগ নয়, স্থায়ী সমাধানের পরিকল্পনার আহ্বান জামায়াত আমিরের

সাতকানিয়া প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি

বন্যাদুর্গত এলাকাগুলোতে যত দ্রুত সম্ভব রিলিফ সামগ্রী পৌঁছানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মানুষকে যাতে বারবার বিপর্যয় ও দুর্যোগের মুখোমুখি হতে না হয় এমন পরিকল্পনা করার আহ্বানও জানান তিনি।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার যদি ভালো কোনো উদ্যোগ নেন, বিরোধী দল হিসেবে আমাদের অবস্থান থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। কর্মপরিকল্পনা বাস্তবায়নে আমরা অংশীদার হব। সরকার তো মানুষের জন্য। আমরা চাই, সরকার মানুষের খোঁজ খবর নিক, দায়িত্ব নিক এবং সমাধানেরও চেষ্টা করুক।

বন্যার্তদের উদ্দেশ্যে বিরোধী দলীয় নেতা বলেন, আমরা আপনাদের কষ্টে সহানুভূতি প্রকাশ ও কষ্টের অংশীদার হতে এসেছি। এ খাদ্যসামগ্রীগুলো রিলিফ না, এগুলো ভাই ও মা-বোনদের জন্য উপহার। দোয়া করি, আল্লাহ যেন এ বিপদে আপনাদের ধৈর্য্য ধারণ করার শক্তি দান করেন এবং দ্রুত এ বিপদ থেকে মুক্তি দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহানগর জামায়াতের আমির নজরুল ইসলাম, ডাকসুর জিএস এস এম ফরহাদ, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াত আমির আনোয়ারুল আলম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম চৌধুরী ও উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com