• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আর্জেন্টিনাকে কাঁপিয়ে বিদায় নিল কেপ ভার্দে

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৬:৫৯
আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২৬ ৬:৫৯

IMG 3724

আর্জেন্টিনাকে কাঁপিয়ে বিদায় নিল কেপ ভার্দে

ক্রীড়া ডেস্ক
ছবি: সংগৃহীত
কেপ ভার্দেকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।

শনিবার (৪ জুন) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে শেষ হয়। তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতে (৯২ মিনিটে) আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিসান্দ্রো মার্টিনেজ। কর্নার থেকে আসা বলটি ম্যাক অ্যালিস্টারের মাথায় লেগে দূরের পোস্টে থাকা লিসান্দ্রো মার্তিনেজের কাছে পৌঁছে যায়। তিনি প্রথমে বল নিয়ন্ত্রণে নেন এবং দিক বদলে দুর্দান্ত এক শটে ভোজিনহাকে পরাস্ত করেন। তাতে আবারও এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।

আর্জেন্টিনাকে বেশিক্ষণ লিড ধরে রাখতে দেয়নি কেপ ভার্দে। ১০৩ মিনিটে বাঁ প্রান্তে বল পেয়ে সিডনি কাবরাল ভেতরের দিকে কাট করেন। এরপর দারুণ বাঁকানো এক শটে বলটি সরাসরি দূরের ওপরের কোণায় জড়িয়ে দেন। অবিশ্বাস্য এক গোলে দলকে সমতায় ফেরালেন তিনি।

প্রথম অর্ধের ইনজুরি সময়ে কেপ ভার্দেকে বাঁচিয়ে দেন ভোজিনহা। বলটি লিওনেল মেসির কাছে এসে পড়ে। দেখে মনে হচ্ছিল, তিনি সহজেই বলটি জালের কোণায় পাঠিয়ে দেবেন। কিন্তু দ্রুত নিচে ঝাঁপিয়ে পড়ে বলটি ফিরিয়ে দিয়ে নিশ্চিত গোল বাঁচান ভোজিনহা। তাতে ইনজুরি টাইমের প্রথম অর্ধ ২-২ গোলের সমতায় শেষ হয়।

দ্বিতীয় অর্ধে মাঠে নেমে আবারও এগিয়ে যায় আর্জেন্টিনা। ১১১ মিনিটে মেসির নেওয়া কর্নার কিক থেকে হেডে বল জালে জড়ান ক্রিশ্চিয়ান রোমেরো। ১১৫ মিনিটে ফ্রি-কিক থেকে সিডনি কাবরালের বাঁকানো শটটি দারুণভাবে ঠেকিয়ে দেন এমি মার্টিনেজ। এরপর বক্সের ভেতর থেকে দিনেই বোর্হেসের হেডটিও ঠেকিয়ে দেন মার্টিনেজ। দুইবার পিছিয়ে পড়ে সমতায় ফিরলেও এ যাত্রায় আর পেরে উঠেনি কেপ ভার্দে। তাতে শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে প্রথম বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই বিদায় নিতেছে কেপ ভার্দে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com