• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ইনজুরির মধ্যেই শুভ কাজ সেরে ফেললেন হারিস রউফ

প্রকাশ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ১০:১৬
আপডেট: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ ১০:১৬

jpeg 128

ইনজুরির মধ্যেই শুভ কাজ সেরে ফেললেন হারিস রউফ

ঘরের মাটিতে আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। কিন্তু ইনজুরির কারণে পাকিস্তানের স্কোয়াডে জায়গা হয়নি তারকা পেসার হারিস রউফের। এই সময়েই শুভকাজটা সেরে ফেললেন ২৯ বছর বয়সী ডানহাতি এ পাক পেসার।

শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাঁকজমকপূর্ণ এক আয়োজনের মাধ্যমে রউফের বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানি পেসারের সতীর্থ ও বন্ধুরা।খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

হারিসের স্ত্রী তারই এক সময়ের সহপাঠী মুনজা মাসুদ মালিক। তিনি ইসলামাবাদ-ভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেল। তাদের দুজনের সহপাঠী হিসেবে পরিচয় হয়েছিল, অতঃপর বিয়েতে পরিণয়।

২০২০ সালে লাহোরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় তার। পাকিস্তানের হয়ে একটি টেস্ট, ১৫ ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি খেলেছেন। বর্তমানে দলের পেস আক্রমণের অন্যতম সেরা অস্ত্র তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com