• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

প্রকাশ: বুধবার, ১৭ জুন, ২০২৬ ৪:৪৩
আপডেট: বুধবার, ১৭ জুন, ২০২৬ ৪:৪৩

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

জনতার আওয়াজ ডেস্ক
ছবিঃ সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল ও ব্রাডলি বার্কোলার এক গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ফ্রান্স। গ্রুপ ‘আই’-এর ম্যাচে দীর্ঘ সময় লড়াই করেও শেষ পর্যন্ত ফরাসিদের সামনে হার মানতে হয়েছে আফ্রিকার প্রতিনিধিদের।

ম্যাচের প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে বিরতিতে স্কোরলাইন ছিল ০-০।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ফ্রান্স। ৬৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যায় দিদিয়ের দেশমের দল। গোলটি ছিল ফ্রান্সের জার্সিতে এমবাপ্পের ৫৭তম গোল, যা তাকে দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ডের সমান উচ্চতায় নিয়ে যায়। একই সঙ্গে বিশ্বকাপে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডেও ভাগ বসান তিনি।

৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাডলি বার্কোলা। দ্রুতগতির এক আক্রমণ থেকে গোল করে ফ্রান্সকে স্বস্তি এনে দেন তরুণ এই ফরোয়ার্ড।

ম্যাচের অতিরিক্ত সময়ে নাটকীয়তা যোগ করে সেনেগাল। ম্যাচের অতিরিক্ত সময়ের ৫ মিনিটে ইবরাহিম এমবায়ে একটি গোল শোধ করে ব্যবধান কমান। এতে ম্যাচে ফেরার ক্ষীণ আশা জাগলেও তা স্থায়ী হয়নি।

কারণ, এর ঠিক এক মিনিট পরই শেষ আঘাত হানেন এমবাপ্পে। নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন তিনি। তার জোড়া গোলে ম্যাচ শেষ হয় ৩-১ ব্যবধানে।

জয়ের মাধ্যমে বিশ্বকাপ মিশন দারুণভাবে শুরু করল ফ্রান্স। অন্যদিকে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করায় পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সেনেগাল।


সর্বশেষ সংবাদ

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
কসকো সাবান: সোনালী দিনের স্মৃতির সুবাস
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com