• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দুই বছরেরে জন্য আল নাসেরে যোগ দিলেন রোনালদো

প্রকাশ: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ৮:৩০
আপডেট: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ৮:৩০

96222541

দুই বছরেরে জন্য আল নাসেরে যোগ দিলেন রোনালদো

গুঞ্জন সত্যি করে অবশেষে ইউরোপিয়ান ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সব সম্পর্ক শেষ হওয়ার পর দীর্ঘ দেড় মাস ছিলেন দলহীন। নতুন কোন ক্লাবে এই পর্তুগিজ তারকা যোগ দিবেন তা নিয়ে ছিল অনিশ্চিয়তা। তবে সবকিছু ছাপিয়ে দুই বছরেরে জন্য আল নাসেরে যোগ দিলেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা সিআর-সেভেন।

অপরদিকে ইউরোপের ক্লাব ছেড়ে এশিয়ার ফুটবলে পা রাখায় গুঞ্জন উঠেছিল এই তারকার উয়েফে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে না। তবে পর্তুগিজ তারকার সে রাস্তা এখনই বন্ধ হচ্ছে না বলে জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া পত্রিকা মার্কা।

তারা এক প্রতিবেদনে জানিয়েছে, সিআর-সেভেন আল নাসেরের সঙ্গে করা চুক্তিতে একটি শর্ত রেখেছেন যেখানে বলা হয়, সৌদি প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করে তাহলে ধারে সেখানে খেলতে পারবেন ৩৭ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড।

নিউক্যাসল বর্তমানে তিন নম্বরে আছে প্রিমিয়ার লিগে। চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে মৌসুম শেষ তাদের থাকত হবে সেরা চারে। ইংল্যান্ডের ক্লাবটির বর্তমান মালিকানা সৌদি আরবের একটি ইনভেস্টমেন্ট গ্রুপের। রোনালদোর বর্তমান দল আল নাসেরও সৌদি আরবের। তাই ফুটবলপ্রেমীরা এভাবেই হিসাব মেলাচ্ছেন।

অন্যদিকে পর্তুগিজ তারকা আল নাসেরে যোগদানের পর ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমের একাউন্টগুলোতে ভক্তদের সংখ্যা অগণিত হারে বাড়ছে। ইন্সটাগ্রামে ৪গুণের বেশি ফলোয়ার বেড়েছে সৌদির ক্লাবটির।

এছাড়া আল নাসের থেকে বছরে ২১ কোটি ডলারেরও বেশি আয় করবেন রোনালদো। এই তথ্য অনুসারে বাংলাদেশি মুদ্রায় রোনালদোর বার্ষিক আয় দাড়াচ্ছে ২২১৩ কোটি ৭ লাখ ৪৩ হাজার ১৬০ টাকা। অর্থাৎ সৌদিতে প্রতিদিন রোনালদোর আয় হবে প্রায় ৬ কোটি টাকা। যেখানে প্রতি মাসে তার আয় প্রায় ১৮৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা, দিনে আয় হবে ৬ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ২২৬ টাকা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com