• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দেশীয় ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন

প্রকাশ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ৪:১০
আপডেট: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩ ৪:১০

9666323 4

দেশীয় ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন

ঈদের আনন্দটা সবাই চায় তার প্রিয়জনের সঙ্গে ভাগাভাগি করে নিতে। যা বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটছেনা। এরই ধারাবাহিকতায় পরিবারের সঙ্গে ঈদ করতে অধিকাংশ ক্রিকেটার ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন।

সাম্প্রতিক সময়ে জাতীয় দলের খেলা কিংবা ডিপিএলের খেলা না থাকায় বাংলাদেশের ক্রিকেটাররা নিজ নিজ গ্রামে চলে গিয়েছেন পরিবারের সঙ্গে ঈদ পালনের জন্য। আর ঢাকা লিগের প্রথম পর্ব শেষ হওয়ার পর সপরিবারে ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। দেশে ফিরে গতকাল (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর বিমান যোগে যশোর হয়ে নিজ জেলা শহর মাগুরাতে পৌঁছান এই দেশসেরা অলরাউন্ডার। সেখানে পরিবারের সঙ্গে ঈদ পালন করবেন সাকিব।

অন্যদিকে আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাস। ফলে তারা সেখানেই ঈদ পালন করবেন।

আর বাংলাদেশের বাকি সিনিয়র ক্রিকেটাররাও এরই মধ্যে ঢাকা ছেড়েছেন। মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, সাব্বির রহমানরা ঈদ করতে নিজ গ্রামে ফিরেছেন। উল্লেখ্য, ঈদের পর সিলেটে শুরু হবে আয়ারল্যান্ড সিরিজের ক্যাম্প। ২৬ এপ্রিল সিলেটে পা রাখবে জাতীয় দল। সেখানে ২৭, ২৮ ও ২৯ তারিখ অনুশীলন করে ২৯ এপ্রিল রাতে ঢাকায় ফিরবেন ক্রিকেটাররা। এরপর ১ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com