• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

দৌড়ে মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম করলেন ভক্ত, অতঃপর…

প্রকাশ: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৬:০১
আপডেট: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ৬:০১

jpeg 68

দৌড়ে মাঠে ঢুকে সাকিবের পা ছুঁয়ে সালাম করলেন ভক্ত, অতঃপর…

আবেগপ্রবণ ও অতি উৎসাহী দর্শক দৌড়ে মাঠে প্রবেশ করলেন। সোজা বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান কাছে ছুটে গেলেন। তার পা ছোঁয়ার চেষ্টা করলেন। সালামও করে ফেললেন। দ্রুত দুই দিক থেকে নিরাপত্তারক্ষী ও পুলিশ বাহিনীর সদস্যরা ছুটে আসেন। পাগল-ভক্ততে জাপটে ধরলেন। নিয়ে গেলেন মাঠের বাইরে।

শেরেবাংলার মাঠে শুক্রবার দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে। হোম অব ক্রিকেটের পূর্ব দিকের গ্যালারি থেকে হঠাৎ মাঠে ঢুকে পড়েন ওই দর্শক।
বিসিবি নিরাপত্তা কমিটি সূত্র জানায়, ওই আবেগপ্রবণ ও অতি উৎসাহী সাকিব ভক্তের নাম আরাফাত। তার বাড়ি মাদারীপুর। জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com