• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্ক

প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬ ৫:১৭
আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬ ৫:১৭

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্ক

জনতার আওয়াজ ডেস্ক

ছবি : সংগৃহীত
গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচ। একদিকে হট ফেভারিট ব্রাজিল অন্যদিকে শক্তিশালী মরক্কো। বিশ্বকাপে প্রথমার্ধে

যেন দুই দলেরই শেয়ানে শেয়ানে টক্কর দেখল গোটা ফুটবল দুনিয়ার ভক্ত-সমর্থকরা।

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ব্রাজিল। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ১-১ গোলের সমতায় থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নেইমারকে ছাড়া মরক্কোর বিপক্ষে খেলতে নামা ব্রাজিল শুরুতে ছিল ছন্নছাড়া। অন্যদিকে শুরু থেকেই গোছানো ফুটবল খেলতে থাকে মরক্কো। আর ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারত আফ্রিকার দেশটি। ডান প্রান্ত থেকে ছোট ছোট পাসের মাধ্যমে আক্রমণে উঠে তারা। ব্রাজিলের ডি-বক্সে বল পেয়েও যান মরক্কোর তরুণ মিডফিল্ডার বেনজামিন এল আইনুই। বলটি নিয়ন্ত্রণে নিয়ে পোস্ট লক্ষ্য করে শটও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে দেয়াল হয়ে সামনে দাঁড়িয়ে যান সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েস।

মরক্কোর শুরুর দাপট সামলে ক্রমেই ম্যাচে ফিরতে শুরু করে ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। সময়মতো লাফিয়েও উঠেছিলেন তিনি। কিন্তু বলের সঙ্গে সংযোগ করতে পারেননি তিনি।

এদিকে ব্রাজিল কেবল গুছিয়ে উঠছিল এমন সময় ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যায় মরক্কো। ব্রাহিম দিয়াজের দেওয়া পাসে গোল করেন মরক্কোর ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

অবশ্য বেশিক্ষণ পিছিয়ে থাকতে হয়নি ব্রাজিলের। ১১ মিনিট পর দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান ভিনিসিয়ূস জুনিয়র। ৩২তম মিনিটে বাঁ প্রান্ত থেকে মরোক্কার এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে বুলেট গতির শটে গোলটি করেন তিনি। ব্রাজিলের জার্সিতে এটি ভিনিসিয়ূসের ৫০তম গোল।


সর্বশেষ সংবাদ

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
কসকো সাবান: সোনালী দিনের স্মৃতির সুবাস
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com