• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মুশফিকের রেকর্ড ভেঙে শীর্ষে কোহলি

প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৬:৫৮
আপডেট: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ৬:৫৮

Capture 287

মুশফিকের রেকর্ড ভেঙে শীর্ষে কোহলি

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে টাইগার ব্যাটার মুশফিকুর রহিমের রেকর্ড ভাঙ্গলেন ভারতের বিরাট কোহলি।

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে ৩৭ বলে ৫৪ রান করেন বিরাট কোহলি। এই ইনিংসের সুবাদে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যান কোহলি। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯৫ ম্যাচের ৯২ ইনিংসে এখন কোহলির রান ৩০১৫। ৩টি সেঞ্চুরি ও ২৩টি হাফ-সেঞ্চুরি আছে কোহলির ।

এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন মুশফিক। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়মে ১২৯ ম্যাচের ১২১ ইনিংসে ১৮টি হাফ-সেঞ্চুরিতে ২৯৮৯ রান করেছেন মুশফিক।

এই তালিকায় তৃতীয়স্থানে আছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলেল সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মিরপুরে ১৩৭ ম্যাচের ১৩০ ইনিংসে ২৮১৩ রান আছে মাহমুদুল্লাহর।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com