• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অজুহাত না দেখিয়ে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: মাইনুল ইসলাম

প্রকাশ: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫২
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫২

9600004 3

অজুহাত না দেখিয়ে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন: মাইনুল ইসলাম

জনতার আওয়াজ ডেস্ক
অজুহাত না দিয়ে অচিরেই জাতীয় সংসদের রোডম্যাপ ও তারিখ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য আহবান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর প্রেসক্লাবে সামনে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই আহ্বান জানান।

মাইনুল ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ আইন-বিচারবহির্ভূত হয়ে ফ্যাসিবাদ সরকারের অত্যাচার-নির্যাতনের মাধ্যমে গত ১৭ বছর কাটিয়েছে। যে সরকার এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিলো। আইন-বিচার বিভাগকে ধ্বংস করে দিয়ে এই দেশের মানুষের উপর অত্যাচার জুলুম করেছিলো। অবশেষে জনরোষে পরে বাংলাদেশের মানুষের আন্দোলনের মুখে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। এখন বাংলাদেশের মানুষ একটি স্বপ্ন দেখতে চায়। সেই স্বপ্ন হলো গণতান্ত্রিক সরকার। বাংলাদেশের মানুষ একটি নির্বাচিত সরকার চায়।

এসময় তিনি প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, সেই ফ্যাসিবাদ যাওয়ার পরে পৃথিবীর সুনামধন্য নোবেল প্রাইজ জয়ী ও বাংলাদেশের অহংকার ড. ইউনূস সাহেব বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন হিসেবে এই অন্তর্বর্তী সরকার গঠন করেছেন। তিনি গত ছয়-সাত মাসে বাংলাদেশের মানুষের কোনো আশা-আকাঙ্খা পূরণ করতে পারেন নাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের একটি দাবি, সেটা হলো একটি গণতান্ত্রিক নির্বাচন। কিন্তু আমরা কি দেখতে পাই, বর্তমান সরকার বিভিন্ন টালবাহানায় নানান অজুহাতে এই দেশে তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ আর কোনো অপপ্রচার, আর কোনো অপকৌশল মানবে না।

বিএনপির এই নির্বাহী কমিটির সদস্য বলেন, আজকে যে নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে, মাথা রেখে শরীর টেনে কোনো লাভ নেই। বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্খা যদি পূরণ করতে চান। তাহলে আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এটা আমাদের দাবি, জনগণের দাবি, দেশের ১৮ কোটি মানুষের দাবি। অন্য কোনো অজুহাত না দিয়ে অচিরেই জাতীয় সংসদের রোডম্যাপ ও তারিখ ঘোষণা করুন। বাংলাদেশের শান্তি ফিরে আসবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com